হোম > বিনোদন > সিনেমা

মুক্তি পেছাল ‘আন্তঃনগর’ সিনেমার

আজ শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল গোলাম রাব্বানী কিশোর পরিচালিত সিনেমা ‘আন্তঃনগর’। শেষ মুহূর্তে মুক্তি স্থগিত করা হয়েছে। এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা দেশে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে জানা গেছে, আজ রাজশাহীর একটি হলে সিনেমাটি প্রদর্শিত হবে।

বিবৃতিতে জানানো হয়, ‘তন্নী কথাচিত্রের ব্যানারে জাকির হোসেন প্রযোজিত, রুবেল মাহমুদের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে গোলাম রাব্বানী কিশোর পরিচালিত চলচ্চিত্র ‘আন্তঃনগর’ আজ ৩১ মে ২০২৪ ইং রোজ শুক্রবার দেশব্যপী শুভমুক্তির কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে, এখনো অনেক মানুষ গৃহহীন। তন্নী কথাচিত্রসহ আন্তঃনগর চলচ্চিত্র পরিবার গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করে শুভমুক্তি চলমান রেখে সিনেমা হলে প্রদর্শনী স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঈদুল আজহা-পরবর্তী সময়ে দেশব্যপী প্রদর্শন করা হবে।’

তবে জানা গেছে, রাজশাহীর একটি সিনেমা হলে দেখানো হবে সিনেমাটি। কিন্তু কোন সিনেমা হলে মুক্তি পাচ্ছে, তা জানায়নি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।

তন্নী কথাচিত্রের ব্যানারে সিনেমাটিতে অভিনয় করেছেন দিগন্ত, শান্ত চৌধুরী, তমা, সোহেল খান প্রমুখ।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’