হোম > বিনোদন > সিনেমা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ সন্ধ্যায় ‘বিউটি সার্কাস’

রাজধানীতে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আজ মঙ্গলবার উৎসবের চতুর্থ দিনে প্রদর্শিত হবে মাহমুদ দিদার পরিচালিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে সন্ধ্যা ৭টায় শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

এবারের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমায় ‘বিউটি সার্কাস’ ছাড়াও জায়গা করে নিয়েছে ‘হাওয়া’, ‘দামাল’, ‘পাপপুণ্য’, ‘সাঁতাও’, দেশান্তরসহ মোট ৯টি ফিচার চলচ্চিত্র। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’।

৯ দিনের এই আয়োজনে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র স্থান পেয়েছে। ভেন্যু হিসেবে এবারও রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ প্রতিপাদ্য সামনে রেখে গত শনিবার পর্দা উঠেছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছিল বাংলাদেশের নির্মাতা ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’