হোম > বিনোদন > সিনেমা

বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রেমিক রনির সঙ্গে বাগদানের তিন বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমনটাই জানান নায়িকা। 

ফারিয়া লেখেন, ‘আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি।’ 

 সাত বছর প্রেমের পর ২০২০ সালের ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। এরপর ওই বছরের ৮ জুন এক ফেসবুক স্ট্যাটাসে তথ্যটি নিশ্চিত করেন ফারিয়া। সেই ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।’ 

কয়েক মাস আগে নুসরাত ফারিয়া শেষ করেছেন টালিউডের সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং। এতে তাঁর সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার ও সৌরভ দাস। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ সম্প্রতি মোশন পোস্টার প্রকাশ করে জানিয়েছে, আগামী মার্চেই মুক্তি পাবে ‘আবার বিবাহ অভিযান’।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’