হোম > বিনোদন > সিনেমা

শ্রমিক দিবসে শুটিংয়ে সাহায্যকারী মানুষদের শ্রদ্ধা জানিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিব খান। ছবি: সংগৃহীত

আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি উপলক্ষে শুটিংয়ে সাহায্যকারী মানুষদের শ্রদ্ধা জানালেন চিত্রনায়ক শাকিব খান। সোশ্যাল মিডিয়ায় ঢাকাই সিনেমার এই তারকা জানালেন, পর্দার সামনে না থাকলেও প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম।

ফেসবুকে শাকিব খান লেখেন, ‘দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তাঁরা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাঁদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন—সবকিছুতেই তাঁরা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।’

পর্দার পেছনে থাকা এই মানুষদের শ্রদ্ধা জানিয়ে শাকিব লেখেন, ‘একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এই শ্রমিকদের অবদান অপরিসীম। তাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যাঁরা নীরবে-নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’

শাকিব খানকে সর্বশেষ দেখা গেছে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখনো চলছে প্রেক্ষাগৃহে। দেশের বাইরেও মুক্তি পেয়েছে ‘বরবাদ’। এতে শাকিবের নায়িকা টালিউডের ইধিকা পাল।

এদিকে শাকিব এখন ব্যস্ত ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আসছে কোরবানির ঈদে।

জটিলতা কাটিয়ে সিনেপ্লেক্সে ফিরল শাকিব খানের ‘প্রিন্স’

সিনেমা হল পরিদর্শনে এসে পাইরেসি বন্ধে যা বললেন সিয়াম

স্টার সিনেপ্লেক্সে নেই শাকিব খানের ‘প্রিন্স’, যা জানাল প্রযোজনা প্রতিষ্ঠান

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী আটকে দিল ভারত

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

সাবিলা নূরের ঈদের পরিকল্পনা

নতুন রেকর্ড গড়ল স্পাইডারম্যান সিনেমার ট্রেলার

চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

‘প্রিন্স’ সিনেমার আইটেম গানে রুনা লায়লার সঙ্গে প্রীতম হাসান

টিভিতে নতুন সিনেমা