হোম > বিনোদন > সিনেমা

‘অপরাজিত’ সিনেমার বিরুদ্ধে আইনি নোটিশ

কলকাতায় মুক্তি পেয়েছে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরী সিনেমা ‘অপরাজিত’। প্রশংসা ও ব্যবসা দুটোই সমানতালে মিলেছে এই সিনেমার কপালে। তবে সম্প্রতি সিনেমাটির নামে থিম চুরির অভিযোগ তুলেছেন প্রযোজক কুণাল ঘোষ। তা নিয়ে শুরু হয়েছে আইনি যুদ্ধ। ‘অপরাজিত’র প্রযোজকদের আইনি নোটিশ পাঠিয়েছে ‘সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস’। ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ২০১২ সালে তারা ‘পথের পাঁচালী’ বানানোর জার্নি নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নিয়েছিল। ওই ভাবনা চুরি করে সিনেমা বানিয়েছেন অনীক দত্ত। যা মুক্তি পাওয়ার পর ক্ষতির মুখে পড়েছে সাধু ব্রাদার্স।

নোটিশে বলা হয়েছে, ‘অনীক দত্ত বা অপরাজিত সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস-এর কাছে ঋণ স্বীকার করা হয়নি। অথচ এই ভাবনাকে কেন্দ্র করে প্রথম সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের মাথায় এসেছিল। আমাদের সিনেমা ‘বিষয় পথের পাঁচালি’র গল্প অনেককেই শোনানো হয়েছিল ২০১২ সালে প্রযোজক খোঁজার সময়। আর সেই তালিকায় ছিল অপরাজিতর প্রযোজক ফিরদৌসুল হাসানও!’

এর আগে কুণাল ঘোষ টুইট করেছিলেন, ‘২০১২ সালে নথিভুক্ত পথের পাঁচালী তৈরির ঘটনা নিয়ে সিনেমাটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে সিনেমা। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাদের সিনেমার কাজ চলছে। সেই সিনেমাটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’