হোম > বিনোদন > সিনেমা

যুক্তরাষ্ট্র-কানাডার ৭৫ থিয়েটারে শাকিবের ‘রাজকুমার’

এবারের ঈদে দেশের সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহের পর এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সেখানের ৭৫টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’।

আজ মঙ্গলবার দুপুরে সিনেমাটির প্রথম সপ্তাহের হল লিস্ট প্রকাশ করেছে এর আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’। আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটি ১৯ এপ্রিল থেকে সেখানে মুক্তি পাবে।

এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছিল। মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল ছবিটি। স্বপ্ন স্কেয়ারক্রো কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘প্রিয়তমা’র চেয়েও ‘রাজকুমার’কে প্রবাসী দর্শকেরা আরও ভালোবাসা দিতে পারে।

ঈদুল ফিতরে দেশের ১২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডাক্তার এজাজ, এরফান মৃধা শিবলু প্রমুখ।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’