হোম > বিনোদন > সিনেমা

ছবিতে তারকাদের বৈশাখ উদ্‌যাপন

বিনোদন প্রতিবেদক

মহামারি করোনার কারণে গেল দুই বছর মহাসংকটে ছিলো পৃথিবী। সেই স্থবিরতা কাটিয়ে এ বছর প্রাণ পেলো বাঙালির বর্ষ বরণ অনুষ্ঠান। দুই বছর পর স্বমহিমায় ফিরেছে এই শোভাযাত্রা। ছিলো হাজার হাজার মানুষের সতস্ফূর্ত অংশ্রগ্রহণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উৎসবের রেশ। শুধু সাধারণ মানুষ নয়, প্রাণের এই উৎসব রাঙিয়ে তুলছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে করছেন মঙ্গল কামনা। আহ্বান করছেন, আগামির পৃথিবীতে শান্তি নেমে আসুক। তারকারা বরণ করছেন ১৪২৯ সালকে।

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে। দুই বছর পর এবার মঙ্গল শোভাযাত্রা অনেকটা চেনা রূপে ফিরছে। এমন খবরে আনন্দিত সংস্কৃতিকর্মী ও চারুকলার প্রাক্তন শিক্ষার্থীরা। অনেক তারকাই গিয়েছিলেন সেখানে।

বর্ষ বরণের অন্য রকম এক আয়োজন করেছে স্যামসাং। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিল্পীদের প্রেরণা যোগাতে এই আয়োজনে যোগ দেন সাংস্কৃতিক অঙ্গনের দুই কিংবদন্তি সুবর্ণা মুস্তাফা এমপি ও আফজাল হোসেন, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনয় শিল্পী অপি করিম ও ইরেশ যাকের, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক মি: হোয়ানসাং উ এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। তাঁরা শিশু শিল্পীদের গলায় পরিয়ে দেন বিজয়ীর মেডেল। হাতে তুলে দেন পুরস্কার ও সনদপত্র।









সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’