হোম > বিনোদন > সিনেমা

নতুন লুকে জয়া আহসান

বয়স যেন তাঁর কাছে সংখ্যা মাত্র! তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার ও ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় তিনি। তাঁর অভিনয়শৈলী দর্শকপ্রিয়। চল্লিশোর্ধ্ব বয়সেও চেহারায় চোখ ধাঁধানো জেল্লা। এই বয়সে এমন ফিটনেস কী করে ধরে রেখেছেন সে এক রহস্য!

প্রায়ই ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন সামনে এনে দর্শকমহলে আলোচিত হন জয়া আহসান। এবার একদম নতুন লুকে হাজির হয়েছেন। আজ সোমবার জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন কিছু ছবি শেয়ার করেছেন। শেয়ার করার কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে গেছে। 

পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় এরই মধ্যে নিজের অবস্থান জোরালো করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। টালিউডে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা এক ডজনের বেশি। 

এবার জয়া আরও প্রসারিত করতে যাচ্ছেন ক্যারিয়ারের পরিধি। হিন্দি সিনেমায় অভিনয় করছেন তিনি। ‘করক সিং’ নামের সিনেমাটির পরিচালনায় রয়েছেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এই পরিচালক এর আগে অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘পিংক’ সিনেমা বানিয়ে বেশ আলোচিত হয়েছেন। 

এবার ‘করক সিং’ সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। থাকবেন ‘দিল বেচারা’ খ্যাত বলিউডের আরেক অভিনেত্রী সঞ্জনা সাংঘি। 

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’