হোম > বিনোদন > সিনেমা

চারজনের বন্ধুত্বের গল্পে সুমন মৈত্রের সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’

পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেয়েছে সুমন মৈত্র পরিচালিত সিনেমা ‘আবার অরণ্যে দিনরাত্রি’। বন্ধুদের গল্প, বন্ধুত্বের গল্প আর অরণ্যকে ভালোবাসার গল্প বলবে সিনেমাটি। চার নারী চরিত্রকে নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন—পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত।

তিনজন ট্রাভেল ভ্লগারকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। নন্দিনী, এনাক্ষী এবং মিঠি রয়েছে গল্পের কেন্দ্রে। এরা ডুয়ার্সে আসে নিজেদের ট্রাভেল ব্লগ ‘মুসাফিরানা’ তৈরির কাজে। এরপর কী ঘটে, সেটাই দেখার এই ছবিতে।

পরিচালক সুমন মৈত্র আজকের পত্রিকাকে জানিয়েছেন, চার বন্ধুর অরণ্যে বেড়াতে যাওয়ার গল্প নির্মিত হয়েছে সিনেমাটি। সুমনের কথায়, ‘চারজনের বন্ধুত্বের গল্প ওঠে আসবে সিনেমাটিতে। তাঁদের স্বাধীনতার গল্প ও ভালোবাসার গল্পে আমার সিনেমা ‘‘আবার অরণ্যে দিনরাত্রি’’।

পরিচালনার পাশাপাশি ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ সবই সুমন মৈত্রর। রবীন্দ্র সংগীত থাকছে এই ছবিতে। এ ছাড়া এর মৌলিক গান লিখেছেন অর্ণব বসু। সুর দিয়েছেন কৌস্তভ রানা সরকার এবং বাপ্পাদিত্য শুভ্র। ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন বাপ্পাদিত্য শুভ্র।

সিনেমাটিতে গান গেয়েছেন মধুপর্ণা গঙ্গোপাধ্যায়, সোহিনী ভট্টাচার্য, অঙ্গনা চট্টোপাধ্যায়, কৌস্তভ রানা সরকার, বাপ্পাদিত্য শুভ্র ও কিনকিনি ভট্টাচার্য।

দুই বাংলায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

‘প্রিন্স’ নিয়ে সৃষ্ট জটিলতার কারণ জানালেন সাবেক প্রযোজক নেতা খসরু

অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার বাবা, তাঁকে না জড়ানোর অনুরোধ পূজা চেরির

ঈদের আগেই মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’

বাতিল হয়নি ‘প্যারাসাইট’ সিরিজ, সুখবর দিলেন পরিচালক

ঢাকায় ‘উয়ারী-বটেশ্বর’ সিনেমার প্রদর্শনী

নুহাশের সিনেমায় আফজাল হোসেন

ঢাবিতে হয়ে গেল ‘আফটার দ্য সাইলেন্স’ বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং