হোম > বিনোদন > সিনেমা

এক শটির বেশি হলে শাকিবের প্রিয়তমা

এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। টিজার থেকে সর্বশেষ প্রকাশ পাওয়া গান নিয়ে ভক্তদের ব্যাপক উন্মাদনা দেখা গেছে। এর মধ্যে জানা গেল ১০০ টির বেশি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরিচালক হিমেল আশরাফ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হিমেল আশরাফ বলেন, ‘আজ সোমবার পর্যন্ত ১০০ এর বেশি হল চূড়ান্ত হয়েছে। এখনো ঈদের তিন দিন বাকি। অনেকের সঙ্গে আলাপ চলছে, হল আরও বাড়বে।’

হিমেল আশরাফ আরও বলেন, ‘দেখুন শাকিব ভাইয়ের সিনেমা নিয়ে সব মালিকদের আগ্রহ আছে, কিন্তু আমরা তো সবাইকে দিতে পারব না। তবে উন্নত পরিবেশন বা পরিবার নিয়ে যেখানে ছবি দেখার পরিবেশ নেই সেই সব হলে আমরা ছবি দিচ্ছি না।’

প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’। রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটির কাহিনিকার প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়া আরও অভিনয় করছেন–পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’