হোম > বিনোদন > সিনেমা

দুস্থদের পাশে সাকিব ও নিরব

দুই অঙ্গনের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন। আজ সকালে দুজনে হেলিকপ্টারে উড়ে গেলেন বরিশালের গৌরনদীতে। সেখানে সুন্দরদী গ্রামের আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দুস্থদের জন্য বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করলেন তাঁরা।

হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মনির হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ও নিরব হোসেন ঢাকা থেকে হেলিকপ্টারে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন। এ সময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাঁদের অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন সাকিব ও নিরব। এ সময় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। বিকেলে তাঁরা ঢাকায় ফেরেন।

অভিনেতা নিরব বলেন, ‘হঠাৎ করেই বরিশালের গৌরনদীর আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে দুস্থদের জন্য বিনা মূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তাব আসে। এ ধরনে আয়োজনে অংশ নিতে পারলে মানসিক তৃপ্তি পাই। তাই অন্য ব্যস্ততা কমিয়ে চলে যাই গৌরনদীতে। ভালো লাগছে এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে।’

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’