হোম > বিনোদন > সিনেমা

অস্কারে যাচ্ছে নুহাশ হুমায়ূনের ‘মশারি’

অস্কারে যাচ্ছে নুহাশ হ‌ুমায়ূন নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নুহাশ এ খবর জানান। ছবিটি আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার জেতে বলে নিশ্চিত করেন নুহাশ। এর পরিপ্রেক্ষিতেই অস্কারের জন্য কোয়ালিফাই করে ছবিটি।

‘মশারি’-এর অস্কারে কোয়ালিফাই করার এই সুসংবাদে উচ্ছ্বাস প্রকাশ করে নুহাশ ছবির সংশ্লিষ্ট, তাঁর পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হ‌ুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ এর আগেও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।  

স্বল্পদৈর্ঘ্য ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লেখালেন হুমায়ূন আহমেদের নাতনি ও শীলা আহমেদের মেয়ে অনোরা।

 

 

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’