হোম > বিনোদন > সিনেমা

আরিফিন শুভর নতুন সিনেমা ‘নীলচক্র’ 

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের প্রশংসা কুড়িয়ে তিনি জানালেন নতুন কাজের খবর। ‘নীলচক্র’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ। তবে বরাবরের মতই সিনেমাটির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই নায়ক। শুধু এটুকুই জানালেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’

এরই মধ্যে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

শিল্প সমিতির নির্বাচনে হেরে চিত্রনায়িকা পলির অভিযোগ

শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন শিবা শানু

এ মাসে শুরু হচ্ছে অপু বিশ্বাসের ‘শিকার’

সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী

সাদাত হাসান মান্টোর ছোটগল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য ‘ঠান্ডা গোশত ২.০’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘হাওয়া’

আন্তর্জাতিক মুক্তির দিনে দেশের সিনেপ্লেক্সে ‘সুপারগার্ল’

বছরজুড়ে মুক্তি পাবে বড় বাজেটের সিনেমা

প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ নিয়ে মুক্ত আলোচনা

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’