হোম > বিনোদন > বলিউড

ডিনার ডেটে হৃতিক-সাবা

বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। লুকোছাপার মধ্য দিয়ে প্রেম করলেও পাপারাজ্জিদের হাত থেকে রেহাই মেলেনি তাঁদের। এই নিয়ে দ্বিতীয়বার পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে বন্দী হলেন হৃতিক-সাবা।

সুজানের সঙ্গে ডিভোর্সের পর থেকে সিঙ্গেলই ছিলেন হৃতিক। মাঝে কঙ্গনার সঙ্গে বিতর্কিত প্রেম নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছিল অবশ্য। সম্প্রতি সাবা আজাদকে নিয়ে হৃতিক রোশনের প্রেমের নতুন গল্পে মজেছে সবাই। 

বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, দিন কয়েক আগে একটি রেস্তোরাঁ থেকে সাবা আজাদের হাত ধরে বের হতে দেখা গিয়েছিল হৃতিককে। এর পর থেকেই সবার আলোচনার কেন্দ্রে তাঁরা। এমন সময়ে ফের বান্ধবীর হাত ধরে ডিনার ডেটে হৃতিক। আর কে আটকায় পাপারাজ্জিদের! রেস্তোরাঁর বাইরে হাজির সারি সারি ক্যামেরা। মুম্বাইয়ের বান্দ্রার এক ক্যাফেতে ফ্রেমে ধরা পড়লেন প্রেমিক যুগল। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল তাঁদের ডিনার ডেটের ছবি। ছবিতে দেখা

 গেছে, হাতে হাত ধরে রেস্তোরাঁর বাইরে আসেন দুজন। হৃতিক-সাবা দুজনের পরনেই ছিল ক্যাজুয়াল পোশাক। বেজ রঙা প্যান্ট এবং সাদা টি-শার্টে ধরা দিলেন হৃতিক, টি-শার্টের ওপর সাদা-নীল স্ট্রাইপ শার্ট জ্যাকেটের ভঙ্গিতে পরেছিলেন অভিনেতা। অন্যদিকে সোয়েটশার্ট আর ব্লু ডেনিম প্যান্টে ধরা দিলেন সাবা। দুজনের মুখেই ছিল মাস্ক। 

এর আগে কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবার। ২০১৩ সাল থেকে তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন সাবা-ইমাদ। 

সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনয়শিল্পী। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমায়। সবশেষ ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে।

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’