হোম > বিনোদন > বলিউড

চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হচ্ছে শাহরুখপুত্রের

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের—এমন গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। শাহরুখভক্তরা ভেবেছিলেন হয়তো বাবার মতো অভিনয় করবেন ছেলে আরিয়ানও। কিন্তু পর্দার সামনে নয়, পেছনে কাজ করছেন শাহরুখপুত্র। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন আরিয়ান। বেশ কয়েকটি ছবির আইডিয়া নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের একটি ওয়েব সিরিজের লেখক হিসেবে কাজ করছেন তিনি। আর এটি দিয়েই পর্দার নেপথ্যে কাজের অভিষেক হচ্ছে আরিয়ানের। 
 
আমাজন প্রাইমের ওয়েব সিরিজের পাশাপাশি অন্য একটি ফিচার ফিল্মের কাজ করছেন আরিয়ান। এটি প্রযোজনা করবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ওয়েব সিরিজটি হতে চলেছে একটি থ্রিলার। যদিও ছবির বিষয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সব ঠিকঠাক থাকলে এ বছরই শুরু হতে পারে ওয়েব সিরিজের শুটিং পর্ব। আপাতত চলছে চিত্রনাট্যের কাজ, ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা মাথায় রেখেই লেখা হচ্ছে স্ক্রিপ্ট। 

এদিকে শাহরুখকন্যা সুহানা খান বলিউডে অভিনয় শুরু করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। আর্চি কমিকস অবলম্বনে ছবি বানাতে চলেছেন স্বনামধন্য বলিউড নির্মাতা জোয়া আখতার। শোনা যায়, নেটফ্লিক্সের এই ছবি দিয়েই আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কয়েকজন স্টারকিডস। সম্প্রতি জোয়া আখতারের অফিস থেকে বের হতে দেখা যায় সুহানাকে। ধারণা করা হচ্ছে, এই ছবি দিয়েই চলচ্চিত্রে নাম লেখাবেন সুহানা।

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি