হোম > বিনোদন > বলিউড

লাইগারের ট্রেলারে সাড়া ফেললেন বিজয়

বলিউডে অভিষেক করছেন তেলুগু সুপার স্টার বিজয় দেবেরাকোন্ডা। সিনেমার নাম ‘লাইগার’। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ধর্মা প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। দক্ষিণের ইন্ডাস্ট্রির মতো বলিউডেও যে সাড়া ফেলবেন বিজয়, ট্রেলারে তার ইঙ্গিত স্পষ্ট। এরই মধ্যে প্রশংসায় ভাসছেন বিজয়। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, করণ জোহর প্রযোজিত ‘লাইগার’ পরিচালনা করছেন পুরী জগন্নাথ। ছবিতে বিজয়ের নায়িকা অনন্যা পাণ্ডে। 

মুম্বাইয়ের বস্তির এক চা বিক্রেতা কীভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দেবে, তা-ই উঠে আসবে ছবিতে। বিজয় দেবেরাকোন্ডা একজন বক্সারের ভূমিকায় অভিনয় করেছেন। ২ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারে বক্সিং রিংয়ে একাধিক লড়াইয়ের দৃশ্য দেখা গেছে। ছবিতে অতিথি চরিত্রে রয়েছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। আর বিজয়ের মায়ের চরিত্রে দেখা যাবে বাহুবলীর শিবগামী খ্যাত রম্যা কৃষ্ণানকে। 

হিন্দি, তেলুগু তামিল, কন্নড়, মালয়ালাম—এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’। ধর্মা প্রোডাকশনের আসন্ন অ্যাকশন ঘরাণার ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ আগস্ট। 

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি

পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ, সেই মারাঠি সিনেমা গড়ল ইতিহাস

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা