হোম > বিনোদন > বলিউড

পুনমকাণ্ডে চটেছেন বলিউড তারকারা

গত শুক্রবার পুনম পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়, পরে অভিনেত্রীর ম্যানেজারের বরাতে ভারতের একাধিক শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর সামনে আসে। এতে বলা হয়, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী মারা গেছেন। পরদিন এক ভিডিও বার্তায় পুনম জানান, তিনি বেঁচে আছেন। সঙ্গে জানান, একটি বিশেষ উদ্দেশ্য থেকে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই। আর এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

তবে মৃত্যু নিয়ে এ ধরনের ‘প্রচার’ ভালো চোখে দেখছেন না নেটিজেন থেকে শুরু করে শোবিজ-সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিজেকে জীবিত ঘোষণার পর পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হতে থাকেন পুনম। শুধু সাধারণ মানুষই নন, মৃত্যু নিয়ে এমন অপপ্রচারে ক্ষিপ্ত হয়েছেন পুনমের বলিউড সহকর্মীরা।

পুনম পান্ডের এমন কাণ্ডে বেজায় চটেছেন প্রযোজক ও নির্মাতা একতা কাপুর, নির্মাতা বিবেক অগ্নিহোত্রী থেকে শুরু করে অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সঙ্গে কঙ্গনা রনৌত থেকে শুরু করে যারা শোক প্রকাশ করেছিলেন, পুনমের জীবিত ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেসব পোস্ট সরিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল পুনমের। অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। বিশেষ করে ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময় হইচই ফেলে দিয়েছিলেন পুনম পান্ডে। সর্বশেষ গত বছর কঙ্গনা রনৌতের রিয়্যালিটি শো ‘লক আপে’ দেখা গেছে পুনমকে।

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

প্রায় দেড় যুগ পর নতুন রূপে ফিরছে ‘নার্নিয়া’

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিকুয়েলের ঘোষণা

নানা পাটেকর কেন নিজের সৎকারের কাঠও প্রস্তুত করে রেখেছিলেন

নিখাদ অভিনয়ই ছিল যাঁর অস্ত্র

১১১ বিলিয়ন ডলারের চুক্তি , এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

নানা পাটেকরের চিরবিদায়

আর্থিক অনিয়মের গুঞ্জনে ক্ষুব্ধ রাকুল প্রীত