হোম > বিনোদন > বলিউড

প্রথম বিবাহবার্ষিকীতে কিয়ারাকে নিয়ে যা লিখলেন সিদ্ধার্থ

গত বছরের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরের সূর্য গড় প্রাসাদে পাঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দেখতে দেখতে তাঁরা পার করেছেন বিয়ের এক বছর।

বিবাহ বার্ষিকীর দিনে সিদ্ধার্থ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ঘোড়ার পিঠে চড়তে দেখা গেছে তাঁদের। সূর্যের নরম রোদে একই রঙ্গের পোশাকে দেখা গেছে তাঁদের। আর সেই ছবি শেয়ার করে ক্যাপশনেই স্ত্রী কিয়ারার প্রতি প্রেম জাহির করছেন সিদ্ধার্থ।

সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘সফর বা গন্তব্যে কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, আসল ব্যাপারটা হচ্ছে সঙ্গী। জীবনের নামক এই উন্মত্ত সফরে সেরা সঙ্গী হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী প্রিয়।’

উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তারা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণে কিয়ারা বলেছিলেন, তিনি এবং সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’

‘লগান’-এর পর ক্রিকেটকেন্দ্রিক নতুন সিনেমায় আমির খান

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’