হোম > বিনোদন > বলিউড

কঙ্গনার নতুন রেকর্ড

একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ’ দিয়ে নতুন রেকর্ড করলেন আলোচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রথম থেকেই আলোচনায় জেলার-কয়েদি-সিক্রেট থিমে করা এই শো। ‘লক আপ’ সঞ্চালনা করছেন কঙ্গনা রানাউত। বর্তমানে এম এক্স প্লেয়ার আর অল্টবালাজি-তে দেখা যাচ্ছে এই শো। 

গত ২৭ ফেব্রুয়ারি থেকে প্রচারিত এই শো মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়ন ভিউ ঝুলিতে পুরেছে। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে একতা লিখেছেন, ‘১০০ মিলিয়ন ভিউজ পার করে ফেলল “লক আপ”। এই প্রথম কোনো রিয়েলিটি শো মাত্র ১৯ দিনে এই রেকর্ড গড়ল। ভারতীয় ওটিটিতে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এখন লক আপ। জয় মাতা দি।’ 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা রিয়েলিটি শো ‘লক আপ’। এসব তারকাকে কারাবন্দী করে রাখা হয়েছে। ‘লক আপ’-এ এখন ১৬ জন কয়েদি। নানা কাণ্ডের মধ্যে রয়েছে একেকজনের সিক্রেট শেয়ার। আর বাড়তি আকর্ষণ কঙ্গনার সঞ্চালনা। 

এদিকে এই শো ঘিরে মানুষের আগ্রহে আপ্লুত কঙ্গনা। তিনি বলেন, ‘মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি ‘লক আপ’ ঘিরে। এর থেকেই প্রমাণ হয় এই রিয়েলিটি শো-এর বিষয়বস্তু কতটা আলাদা ও বিনোদন দিতে সক্ষম। একতা কাপুরের ভাবনা ফ্লপ হতেই পারে না। লক আপ আরও বড় হবে, আরও আলোচিত হবে, আরও মানুষকে বিনোদন দেবে।’

পরিবারে আসছে নতুন সদস্য, আবার মা হওয়ার সুখবর দিলেন দীপিকা

‘হেরা ফেরি ৩’ সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত, আসল কারণ জানালেন অক্ষয় কুমার

বলিউডে সানিয়ার এক দশক

মুক্তির আগেই অনলাইনে ফাঁস বিজয়ের শেষ সিনেমা

আইটেম গানে অশ্লীলতার অভিযোগে বিপাকে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি

আবার ‘কুইন’ নিয়ে ফিরছেন কঙ্গনা

রাম চরিত্রে নজর কাড়লেন রণবীর কাপুর

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু করলেন রাজকুমার রাও

যুদ্ধের ধাক্কায় বদলে গেল শাহরুখের পরিকল্পনা

বিরতি কাটিয়ে ফিরছেন আনুশকা শর্মা