হোম > বিনোদন > বলিউড

প্রকাশ্যে ‘শামশেরা’র টিজার

রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুর অভিনীত ‘শামশেরা’ মুক্তির বাকি আর মাত্র এক মাস। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রচারে ব্যস্ত সময় কাটছে এই তিন তারকার। এর মধ্যে প্রকাশ পেল ‘শামশেরা’র টিজার। 

আজ বুধবার (২২ জুন) যশরাজ ফিল্মস প্রকাশ্যে আনে টিজারটি। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, ‘শামশেরা’র ট্রেলার আসছে ২৪ জুন। আর ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ২২ জুলাই। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ভাষায়ও মুক্তি পাবে ছবিটি। 

১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে অন্য এক রণবীর কাপুরকে দেখতে পেল দর্শক। ভীষণ ভয়ংকর, রূঢ় বেশে দেখা যাচ্ছে তাঁকে। জানা গেছে, ‘শামশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দেখা যাবে দুর্ধর্ষ ডাকাতরূপে। এ ধরনের চরিত্রে এর আগে কখনো দেখা যায়নি তাঁকে। ছবিতে রণবীর আরেকবার দর্শকদের চমক দেখবেন তা বলাই যায়। এ ছাড়া টিজারে সঞ্জয় দত্তকেও অন্য এক লুকে দেখা গেছে। 

১৮০০ সালের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন করণ মালহোত্রা। সবকিছু ঠিকঠাক থাকলে ২২ জুলাই ‘শামশেরা’ দেখতে পাবে দর্শক।

পরিবারে আসছে নতুন সদস্য, আবার মা হওয়ার সুখবর দিলেন দীপিকা

‘হেরা ফেরি ৩’ সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত, আসল কারণ জানালেন অক্ষয় কুমার

বলিউডে সানিয়ার এক দশক

মুক্তির আগেই অনলাইনে ফাঁস বিজয়ের শেষ সিনেমা

আইটেম গানে অশ্লীলতার অভিযোগে বিপাকে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি

আবার ‘কুইন’ নিয়ে ফিরছেন কঙ্গনা

রাম চরিত্রে নজর কাড়লেন রণবীর কাপুর

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু করলেন রাজকুমার রাও

যুদ্ধের ধাক্কায় বদলে গেল শাহরুখের পরিকল্পনা

বিরতি কাটিয়ে ফিরছেন আনুশকা শর্মা