হোম > বিনোদন > বলিউড

শুটিংয়ে ফিরেছেন ভিকি

ভিকি কৌশল ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন ছবি ‘ছাবা’র শুটিংয়ে। শুটিংয়ের মাঝেই আঘাত পেয়েছিলেন। ভালো করে হাত নাড়াতে পারেননি কয়েক দিন। তাই শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে ছিলেন অভিনেতা। তবে বিশ্রামের দিন শেষ। আঘাত ঠিক হতেই কাজে ফিরলেন ভিকি। শুরু করলেন ‘ছাবা’র শুটিং।

২০ দিন শুটিং বন্ধ রেখেছিলেন নির্মাতারা। আবার যে শুরু হয়েছে সে খবর জানালেন অভিনেতা নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানালেন, তিনি আবার কাজে ফিরেছেন।

ভিকি ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, গোধূলির আলোয় বেশ কিছু মেকআপ ভ্যান দাঁড়িয়ে। এই ছবি পোস্ট করে ভিকি লিখেছেন, ‘আবার অ্যাকশন শুরু। ছাবা।’

শোনা যাচ্ছে, ‘ছাবা’ একটি পিরিয়ড ড্রামা। ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে বানানো হচ্ছে সিনেমাটি। ভিকির সঙ্গে এতে আরও অভিনয় করছেন—রাশমিকা মান্দানা, অক্ষয় খান্না, প্রদীপ রাওয়াতসহ অনেকে। চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে চলেছে ভিকির নতুন সিনেমা ‘ছাবা’।

উল্লেখ্য, সম্প্রতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে সস্ত্রীক অভিনেতাকে দেখা যায়। ‘ছাবা’র লুকেই ক্যাটরিনা কাইফকে নিয়ে সেখানে এসেছিলেন তিনি।

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত

প্রেসিডেন্টের অনুমতি নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ে যাচ্ছেন শাহরুখ

‘হক’ সিনেমার জন্য কোরআন পাঠ শেখেন ইয়ামি গৌতম

‘ওম পুরি আমার বোনের জীবন নষ্ট করে দিয়েছে’ বিস্ফোরক মন্তব্য আন্নু কাপুরের

আমির খানের সঙ্গে প্রথমবার শ্রদ্ধা কাপুর

নামাজ নিয়ে ভিডিও বানিয়ে সমালোচিত, জবাব দিলেন নমিতা থাপার