হোম > বিনোদন > বলিউড

এই শর্ত বাতিল চান আরিয়ান

মাদক মামলায় বেশ কয়েক দিন জেলে কাটিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। গত ২৮ অক্টোবর জেল থেকে জামিন পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি শর্তে জামিন পেয়েছিলেন আরিয়ান। এবার ফের বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দিতে হয় আরিয়ানকে। জেল থেকে জামিন পাওয়ার অন্যতম শর্ত ছিল এটি। সেইমতো টানা দেড় মাস এনসিবির অফিসে হাজিরাও দিচ্ছেন, কিন্তু এবার এই শর্ত থেকে মুক্তি চান আরিয়ান। দেশাই করিমজি অ্যান্ড মোল্লা ল ফার্ম থেকে আরিয়ানের হয়ে এই আবেদন করা হয় বম্বে হাইকোর্টে। সেখানে আরিয়ানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, প্রতি শুক্রবার হাজিরা দেওয়ার এই শর্ত যেন সরিয়ে নেওয়া হয়।

কেন এনসিবির অফিসে হাজিরা দিতে চান না আরিয়ান, সেই কারণও উল্লেখ রয়েছে আবেদনপত্রে। প্রতিবারই যখন এনসিবির অফিসে আরিয়ান হাজির হন, সেখানে প্রচুর মিডিয়া এসে হাজির হয় এবং পুলিশের সাহায্য ছাড়া আরিয়ানের সেখানে যাওয়া বা সেখান থেকে বেরোনো সম্ভব হয় না। জামিন পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন আরিয়ান। সে সময় তদন্তে জিজ্ঞসাবাদের জন্য তাঁকে ডাকা হলেও তিনি উপস্থিত হতে পারেননি। তখন তাঁর উদ্দেশে সমন পাঠিয়েছিল এনসিবি। এরপর প্রতি শুক্রবারই এনসিবির অফিসে হাজিরা দেন আরিয়ান খান। আপাতত জমা দেওয়া হয়েছে আবেদনপত্র। খুব শিগগির বম্বে হাইকোর্টে তাঁর আবেদনের শুনানি হবে।

বলিউড: সৌরভের বায়োপিকের ফার্স্ট লুকে লর্ডসের স্মৃতি, ট্রলের শিকার রাজকুমার

অবশেষে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী স্প্র্যাট

সব প্রস্তুতির পরও আটকে গেল সালমানের ‘মাতৃভূমি’

‘৫ জুলাই আমরা বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন আমির খান

আর পরিচালনায় ফিরবেন না মহেশ ভাট

সংগীতা বা ঐশ্বরিয়া নন, সালমান খানের প্রথম প্রেম শাহীন, কে তিনি

‘১৫ মাসের নাতনি মোদি নাম জপছে’, সিনেমা মুক্তির আগে সুনীল শেঠির মোদিবন্দনা

সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প

‘পদ্মভূষণ’ পেয়ে অলকা শোনালেন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের গল্প

আল্লু ও রণবীরের পারিশ্রমিক মডেল অনুসরণ করতে চায় তামিল ইন্ডাস্ট্রি