হোম > বিনোদন > বলিউড

সেলিম-জাভেদ জুটির তথ্যচিত্রের দায়িত্ব নিচ্ছেন সন্তানেরা

বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।

‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।

সেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

আমিরের অনুষ্ঠানে ভাইরাল সালমানের নতুন লুক

আর ডি বর্মনের বায়োপিকে ফারহান আখতার

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান