হোম > বিনোদন > গান

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গানের ভিডিওর দৃশ্যে সাবিনা ইয়াসমীন, সানজিদা মাহমুদ নন্দিতা ও জোহাদ রেজা চৌধুরী। ছবি: সংগৃহীত

জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলোর মধ্যে অন্যতম ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। গীতিকার নজরুল ইসলাম বাবু ও সুরকার অজিত রায়ের কালজয়ী গানটি গেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে গানটি। নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।

নতুন আয়োজনে তৈরি গানটিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী, জোহাদ রেজা চৌধুরী ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের সঙ্গে গলা মিলিয়েছে একঝাঁক শিশুশিল্পী। গ্রামীণফোন, গ্রে ঢাকা ও ফুলস্ক্রিন ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি গানটির ভিডিওতে দেখা গেল তাদের। ভিডিও বানিয়েছেন ইফতেখার মাহমুদ ওশিণ।

নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিণ বলেন, ‘সাবিনা ইয়াসমীনের গাওয়া এই গানটি স্বাধীনতার চেতনাকে গাঢ় করে, দেশের প্রতি ভালোবাসার গভীরতাকে দৃঢ় করে। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গানটিকে নতুনভাবে উপস্থাপন করতে, সব বয়সী দর্শককে কানেক্ট করতে। বিশেষ করে বাচ্চাদের। ওদের এখন গড়ে ওঠার সময়। এখন থেকেই তাদের দেশপ্রেমে উদ্ধুব্ধ করা উচিত। সেই চেষ্টাটাই করেছি আমরা।’

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতিরাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

প্রিন্সের শো নিয়ে কাটছে না জটিলতা

সমুদ্রসৈকতে আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

মুগ্ধ করল হ্যারি পটার সিরিজের প্রথম ঝলক

বাংলা ভাষায় বিজয় সেতুপতির সিরিজসহ মুক্তি পাচ্ছে যেসব কনটেন্ট

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

ঈদে ঢালিউড সিনেমায় অভিষেক হলো যাঁদের

স্বাধীনতা দিবস ও নাট্য দিবসকে ঘিরে শিল্পকলায় নানা আয়োজন

সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের