হোম > শিক্ষা > ক্যাম্পাস

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে অবস্থিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ‘ক্যানভাসে জুলাই’ শীর্ষক একটি আর্ট এক্সিবিশনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আখতার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। এ সময় তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশের ভূয়সী প্রশংসা করেন। পরে প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করা হয় এবং এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনা বিকাশে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি বন্ধে প্রশাসনকে কঠোর হতে বললেন জবি অধ্যাপক

প্রাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাইয়ের স্পিরিটে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা পালনের আহ্বান ডুয়েট ভিসির

জবিতে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জনগণের মতামত উপেক্ষা করে কোনো শাসনব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না: ঢাবি উপাচার্য

জবিতে হামলার প্রতিবাদে ছাত্রশক্তির ৫ দফা

সংঘর্ষের পর জবিতে কড়া নিরাপত্তা, ৫ দফা দাবি ছাত্রশক্তির

জুলাই যোদ্ধাদের জন্য আমার হৃদয় ব্যথিত, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: রাবি উপাচার্য

সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ে খেলাঘরের বৃক্ষরোপণ

বিশ্বমঞ্চে গ্রিন ইউনিভার্সিটির নতুন মাইলফলক: এআরসি ২০২৬-এ বিশ্বে ষষ্ঠ এবং এশিয়ায় শীর্ষস্থান অর্জন