হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সভাপতি তরিকুল ইসলাম ও সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার ২০২৬-২৭ সেশনের এই নির্বাচনে ২২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কমিটিতে সহসভাপতি পদে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন), ট্রেজারার আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মনির হোসাইন ইমন এবং নারী বিষয়ক হিসেবে সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাসরিন সুলতানা।

এছাড়া কমিটির নির্বাচিত ৭ জন সদস্য হলেন— জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো. তৌহিদুজ্জামান আকাশ, মো. রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য

ঢাবির ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত

মানারাত ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউএফটিবিতে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর উদ্বোধন

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত