হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

ক্যাম্পাস ডেস্ক 

ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি নাইমুর রহমান ইমন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দূরবীন নিউজ ও দ্য ডেইলি পোস্টের প্রতিনিধি মো. হৃদয় এবং কার্যনির্বাহী সদস্য পদে এডুকেশন টাইমসের প্রতিনিধি তালহা।

এবারের নির্বাচন পরিচালনা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান।

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

প্রতিষ্ঠার ১০৬ বছর: আবাসন, খাবার, পরিবহন ও গবেষণা সংকটে ভারাক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য

ঢাবির ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত

মানারাত ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউএফটিবিতে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর উদ্বোধন

ঢাবি হল সংসদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ব্যবস্থা চাইল বিপ্লবী ছাত্র মৈত্রী

শিক্ষাবৃত্তি নিয়ে ভারতের পারুল ইউনিভার্সিটিতে স্পট অ্যাডমিশনের উদ্যোগ

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত