হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। এ উপলক্ষে গত বুধবার বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। 

আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগ ও ইনস্টিটিউট অব এসডিজি স্টাডিজের (আইআইএসএস) আয়োজনে বুধবার সকাল ১০ টায় সেমিনার শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনেসকো অফিসার-ইনচার্জ এবং ইউনেসকো বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান। বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন আইইউবিএটির কোষাধ্যক্ষ এবং অধ্যাপক সেলিনা নার্গিস। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডি গ্রুপের মহাব্যবস্থাপক মো. আব্দুল আলীম এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জুবায়ের-আল-মাহমুদ। 

সেমিনারে পেপার প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী মো.  শফিকুল ইসলাম এবং ফেরদৌস আহমেদ। 

আইইউবিএটির পরিবেশ বিজ্ঞান বিভাগ জাতীয় পরিবেশ মেলায়ও অংশগ্রহন করেছে। সেমিনারে আইইউবিএটির শিক্ষক-শিক্ষার্থীসহ মাইলেসটন কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। আইইউবিএটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন সহযোগী পার্টনার ছিল উইন্ডি গ্রুপ। 
দেশের প্রতিটি গ্রামে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া লক্ষ্যে  ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

যুগোপযোগী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার সুযোগ রয়েছে

দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তুলছে আইএসইউ

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ছে ইউআইইউ

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির