হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের নোটিশ হল প্রশাসনের

ইবি প্রতিনিধি

শাহ আজিজুর রহমান হল ও প্রকাশিত বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদল আয়োজিত ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষ। গত সোমবার (২৬ অক্টোবর) হলটির গেটে হল কর্তৃপক্ষের নামে টাঙানো জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। তবে নোটিশ দেওয়ার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা শাহ আজিজুর রহমান হলের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইবি ছাত্রদলের সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৯টি ডিপ ফ্রিজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী ২৭ অক্টোবর সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। উক্ত অনুষ্ঠানে অত্র হলের সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে জানানো হলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে আমরা হল প্রশাসনকে কোনো নোটিশ দিতে বলিনি। প্রভোস্ট স্যারদের শুধু দাওয়াত দেওয়া হয়েছে। স্যাররা আসার সময় কোনো শিক্ষার্থী আসতে চাইলে তাঁদের সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। তবে এভাবে নোটিশের বিষয়ে আমরা কিছুই জানি না।’

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে শিক্ষার্থীদের বিষয়টি অবগত করার অনুরোধ করেছিলেন। পরে শুনেছি কে বা কারা একটি নোটিশ টাঙিয়েছে। তবে নোটিশটি আমার অনুমতি ছাড়াই দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি একদমই অবগত নই। আগামীকাল (মঙ্গলবার) বিষয়টি দেখব।’

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

যুগোপযোগী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার সুযোগ রয়েছে

দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তুলছে আইএসইউ

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ছে ইউআইইউ

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির