হোম > শিক্ষা

নিউজিল্যান্ডে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ও পিএইচডির সুযোগ

শিক্ষা ডেস্ক

নিউজিল্যান্ডের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ওটাগো ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। গবেষণাভিত্তিক এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি ও জীবনযাপনের বড় অংশের ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে শিক্ষার্থীরা প্রায় সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব ওটাগো বর্তমানে নিউজিল্যান্ডের অন্যতম সেরা গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। দেশি-বিদেশি মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ২০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

যেসব সুবিধা মিলবে মাস্টার্স প্রোগ্রাম

  • বছরে ৩৫ হাজার নিউজিল্যান্ড ডলার ভাতা
  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • তবে স্টুডেন্ট সার্ভিস ফি ও স্বাস্থ্যবিমার খরচ নিজেকে বহন করতে হবে পিএইচডি প্রোগ্রাম
  • বছরে ৩৪ হাজার ১২৮ নিউজিল্যান্ড ডলার ভাতা
  • ৩৬ মাস পর্যন্ত সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
  • স্টুডেন্ট সার্ভিস ফি ও স্বাস্থ্যবিমা অন্তর্ভুক্ত নয়

আবেদনের যোগ্যতা

  • মাস্টার্স আবেদনকারীদের প্রথম মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করতে হবে
  • মাস্টার্স প্রোগ্রাম অবশ্যই থিসিসভিত্তিক হতে হবে
  • পিএইচডির ক্ষেত্রে প্রথম ডক্টরাল ডিগ্রির জন্য আবেদনকারী হতে হবে
  • বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

যেসব বিষয়ে পড়ার সুযোগ

স্কলারশিপের আওতায় অ্যানাটমি, অ্যানেসথেসিয়া, কেমিস্ট্রি, মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, ফার্মাকোলজি, ফিজিওলজি, অবসটেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি, পাবলিক হেলথ, কম্পিউটার সায়েন্স, ফুড সায়েন্স, জিওলজি, মেরিন সায়েন্স, গণিত ও পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, জুলজি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিকস, ইনফরমেশন সায়েন্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ট্যুরিজমসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। মাস্টার্সে আবেদন করতে surli.cc/ haammg এবং পিএইচডির জন্য এখানে ভিজিট করুন। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য আলাদা আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

আবেদনের সময়সীমা

ইউনিভার্সিটি অব ওটাগো স্কলারশিপ ২০২৬-এর জন্য সারা বছর আবেদন করা যায়।

বিশ্বের দক্ষিণ অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়কে একত্র করতে চায় চীন

শেষ মুহূর্তের প্রস্তুতি (পর্ব-১)

শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

পাঠকবন্ধু পুরস্কৃত করল ১২ সংগঠককে

বিসিএস ভাইভা প্রস্তুতি নেবেন যেভাবে

চাকরি খোঁজায় ভুল পথে হাঁটছেন না তো

আইইএলটিএস ছাড়াই ৫ হাজার বৃত্তির সুযোগ

আগামীকাল থেকেই বন্ধ প্রাথমিক বিদ্যালয়

দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আইএসইউ শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেসিডেন্সি ই-স্পোর্টস ম্যানিয়া সিজন-১ সফলভাবে অনুষ্ঠিত