উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য সুইডেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোয় রয়েছে নানা ধরনের বৃত্তির সুযোগ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অধীনে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ ও আংশিক অর্থায়নে পড়াশোনার সুযোগ রয়েছে।
উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণাবান্ধব পরিবেশ, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের জন্য সুইডেন বিশ্বজুড়ে সমাদৃত। দেশটির বিভিন্ন শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় বৃত্তি দেওয়া হয়।
এসব বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা আর্থিক সুবিধা দেওয়া হয়। বৃত্তি ভেদে সুবিধাগুলোর মধ্যে থাকতে পারে—
■ সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
■ মাসিক ভাতা
■ আবাসন ও জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা
■ আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনা ও গবেষণার সুযোগ
■ বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
১. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস
এটি পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামের জন্য দেওয়া হয় এবং টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন খরচ বহন করে। আবেদনের লিঙ্ক:
২. চালমার্স আইপিওইটি স্কলারশিপ
চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে ২৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় দেয়। আবেদনের লিঙ্ক:
৩. হালমস্টাড ইউনিভার্সিটি স্কলারশিপ
এ বৃত্তির আওতায় মাস্টার্স প্রোগ্রামের টিউশন ফির ২৫ বা ৫০ শতাংশ মওকুফ করা হয়। আবেদনের লিঙ্ক:
৪. লিংকোপিং ইন্টারন্যাশনাল স্কলারশিপ
লিংকোপিং বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তি স্নাতকোত্তর পর্যায়ের মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। নির্বাচিত শিক্ষার্থীরা আংশিক বা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুযোগ পেতে পারেন। আবেদনের লিঙ্ক:
৫. উপসালা গ্লোবাল স্কলারশিপ
উপসালা বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেওয়া হয়। এটি মূলত মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং টিউশন ফি কভার করে। আবেদনের লিঙ্ক:
৬. লুন্ড ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ
লুন্ড বিশ্ববিদ্যালয়ের এ জনপ্রিয় বৃত্তি স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বৃত্তির আওতায় ২৫, ৫০, ৭৫ অথবা ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফ করা হয়। আবেদনের লিঙ্ক:
৭. মিড সুইডেন ইউনিভার্সিটি টিউশন ফি স্কলারশিপস
মিড সুইডেন ইউনিভার্সিটি মাস্টার্স পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফির ৭৫ শতাংশ পর্যন্ত বৃত্তি দিয়ে থাকে। আবেদনের লিঙ্ক:
৮. ডালারনা ইউনিভার্সিটি স্কলারশিপ
ডালারনা বিশ্ববিদ্যালয়ের এ বৃত্তি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য। নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফির ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। আবেদনের লিঙ্ক:
৯. উমেয়া ইউনিভার্সিটি স্কলারশিপ
ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য উমেয়া বিশ্ববিদ্যালয় এই বৃত্তি দেওয়া হয়। মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি মওকুফের সুযোগ পান। আবেদনের লিঙ্ক:
১০. কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি স্কলারশিপ
প্রযুক্তি শিক্ষায় বিশ্বের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে এ বৃত্তি দিয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা পান। আবেদনের লিঙ্ক:
আবেদন করতে যা লাগবে
বৃত্তির জন্য আবেদন করতে সাধারণত প্রয়োজন হয়—
■ পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্ট
■ মোটিভেশন লেটার বা উদ্দেশ্যপত্র
■ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস, টিওইএফএল বা সমমান)
আবেদনের সময়সীমা
আবেদনের সময় ও শর্ত বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হয়ে থাকে। তাই আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।