হোম > শিক্ষা

ড্যাফোডিলে ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি’ কনফারেন্স অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

আইন, অপরাধবিজ্ঞান ও বিচারব্যবস্থাকে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বাইরে নতুনভাবে মূল্যায়নের লক্ষ্যে দেশের প্রথম ‘ডিকলোনাইজিং ল অ্যান্ড ক্রিমিনোলজি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ড্যাফোডিল লিগ্যাল রিসার্চ সেন্টার এবং দেশি-বিদেশি বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে উপনিবেশ-পরবর্তী আইন, অপরাধবিজ্ঞান ও বিচারব্যবস্থা নিয়ে দেশি-বিদেশি গবেষক, আইনবিদ, বিচারক, নীতিনির্ধারক, আইনজীবী ও শিক্ষার্থীরা মতবিনিময় করেন।

সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘‘আনশ্যাকলিং দ্য মাইন্ড: ডিকলোনাইজিং ল, ক্রিমিনোলজি অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ’।

বাংলাদেশে এই প্রথমবারের মতো আইন, অপরাধবিজ্ঞান ও বিচারব্যবস্থায় ঔপনিবেশিক উত্তরাধিকার, দেশীয় জ্ঞান, ন্যায়বিচার এবং বিকল্প আইনচর্চাকে কেন্দ্র করে আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে বিচারব্যবস্থার সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক ও আইন পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং গবেষণাভিত্তিক আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (গভর্ন্যান্স) ড্রাগান পোপোভিচ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম. এ. মতিন এবং বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

সম্মেলনে বক্তব্য ও গবেষণাপত্র উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, তুরস্কের বোগাজিচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলচুক আইদিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন, আইন বিভাগের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. কুদরত-ই-খুদা বাবু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, নেপাল ফোরাম ফর রেস্টোরেটিভ জাস্টিসের নির্বাহী পরিচালক রাম তিওয়ারি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. এস. এম. সাইফুল হক এবং ড্যাফোডিল লিগ্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ও ভিজিটিং প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহসহ দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের গবেষকরা।

সম্মেলনের একাডেমিক অধিবেশনগুলোতে আদিবাসী বিচারব্যবস্থা, বাংলাদেশের বিচারব্যবস্থায় উপনিবেশবাদের প্রভাব, নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের ডিকলোনাইজেশন, ট্রানজিশনাল জাস্টিস এবং ক্রিমিনোলজি—এই চারটি মূল বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপনিবেশ-পরবর্তী বিচারব্যবস্থার বিভিন্ন দিক, দেশীয় জ্ঞানের প্রয়োগ, বিকল্প আইনচর্চা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা বিষয় উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা, মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা ভূমি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে প্রচলিত ধারণাগুলো নতুনভাবে ভাবার প্রয়োজনীয়তা তৈরি করেছে। স্থানীয় জনগণের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে মানুষের বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনগত কাঠামো গড়ে তুলতে হবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ সম্মেলন আইন ও অপরাধবিজ্ঞান বিষয়ে গবেষণা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা এবং ন্যায়বিচার নিয়ে নতুন দৃষ্টিভঙ্গির আলোচনাকে এগিয়ে নেবে। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে উপনিবেশ-পরবর্তী আইন ও বিচারব্যবস্থা নিয়ে গবেষণা, নীতিগত আলোচনা এবং ভবিষ্যৎ সংস্কারের ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এগিয়ে আনা হলো ‎১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদানের তারিখ‎

বন্ধুত্ব যে রং কখনো ফিকে হয় না

জবিতে এক বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্সে ভর্তি, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

পৃথ্বী সাহার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে নোবিপ্রবি

ডিজিটাল যুগে সফল হতে কেন পড়াশোনা জরুরি

কানাডায় অন্টারিও গ্র্যাজুয়েট বৃত্তি

সবুজ উপহারে নবীনদের স্বাগত

গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী