ইংরেজি চর্চা
ইংরেজিতে স্মার্টলি কথা বলতে চাইলে বা কিছু লিখতে গেলে আমরা প্রায়ই should, could, would শব্দগুলো ব্যবহার করি। তবে কখন কোন শব্দটি ব্যবহার করতে হবে, তা হয়তো অনেকের অজানা। এই তিনটি শব্দ আয়ত্তে থাকলে ইংরেজিতে কথোপকথন এবং লেখায় অনেকটাই দক্ষ হওয়া সম্ভব।
Should
Should মূলত পরামর্শ, দায়িত্ব বা সম্ভাব্যতা বোঝাতে ব্যবহৃত হয়।
⊲ You should drink more water.
⊲ We should leave now to reach on time. (সময়মতো পৌঁছাতে আমাদের এখনই যাওয়া উচিত।)
Could
Could সম্ভাবনা, সক্ষমতা বা অনুমতি প্রকাশে ব্যবহৃত হয়।
⊲ I could help you with your homework. (আমি তোমার হোমওয়ার্কে সাহায্য করতে পারি।)
⊲ It could rain later. (পরে হয়তো বৃষ্টি হবে।)
Would
Would সাধারণত ভবিষ্যৎ শর্ত, ভদ্রতা বা অভ্যর্থনা প্রকাশে ব্যবহৃত হয়।
⊲ I would go if I were free. (আমি যেতাম, যদি ফ্রি হই।)
⊲ Would you like some tea? (আপনি কি চা পান করতে চান?)
Perfect Forms: Have + Past Participle
যখন অতীতের কোনো কাজের সম্ভাবনা বা আফসোস বোঝাতে ব্যবহার করা হয় should have, could have, would have।
⊲ You should have studied more. (তোমার আরও পড়া উচিত ছিল।)
⊲ I could have gone to the party, but I was sick. (আমি পার্টিতে যেতে পারতাম, কিন্তু অসুস্থ ছিলাম।)
⊲ He would have helped if he knew. (সে সাহায্য করত যদি জানত।)
Perfect Continuous: Have Been
যখন অতীতের চলমান কাজ বা অভিজ্ঞতা বোঝাতে ব্যবহৃত হয় should have been, could have been, would have been।
⊲ You should have been more careful. (তোমার আরও সাবধান থাকা উচিত ছিল।)
⊲ I could have been
চর্চা করে এই ছোট ছোট নিয়ম মনে রাখলে কথোপকথন আরও প্রাঞ্জল এবং সমৃদ্ধ হবে। একবার অভ্যাস করলে should, could, would আপনার ইংরেজি ভাষার অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে।