হোম > শিক্ষা

রাবির আইবিএতে এমবিএ প্রোগ্রামে ভর্তি, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিবিএ গ্র্যাজুয়েটদের জন্য ১৯তম ব্যাচের এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ নিয়ে বিবিএ পাস হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫০ টাকা, যা ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আইবিএ সূত্রে জানা গেছে, প্রোগ্রামটি ৩৯ ক্রেডিটের এবং পাঠদান হবে ইংরেজি মাধ্যমে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে আইবিএ ভবনে ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতার ওপর এমসিকিউ পদ্ধতিতে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

তবে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা আইবিএর অন্য কোনো এমবিএ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

ঢাবিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি, আবেদন ৬ আগস্ট পর্যন্ত

সহশিক্ষা কার্যক্রমে কী কী করেছেন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: হার্ভার্ড একাডেমি স্কলার্স প্রোগ্রামে আবেদনের সুযোগ

আইইএলটিএস স্পিকিং পরীক্ষা যেভাবে হয়

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীদের নতুন করে নিবন্ধনের সুযোগ

দেশের ৬৪ জেলায় পারফর্মিং আর্টস কলেজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

পবিপ্রবি এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক মানের শিক্ষক তৈরির কৌশল নিয়ে আইএসইউতে সেমিনার

শিক্ষার্থী বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা, বহুমুখী সংকটে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

স্কলারশিপ: প্রোফাইল গোছানো থেকে সফল আবেদন