হোম > শিক্ষা

এ বছর জেএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম: ঢাকা বোর্ডের চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে কি না, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। 

তবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, এবার জেএসসি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা কম। 

আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তপন কুমার সরকার বলেন, ‘৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। তাই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। তবে পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। মন্ত্রণালয় চাইলে আমরা পরীক্ষা নিতে পারব।’ 
 
চেয়ারম্যান আরও বলেন, ‘আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর খুব কম সময়ই পাওয়া যাবে।’ 

এ ছাড়া জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক হোক অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সনদ পাবে। কারণ, এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। 

এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে।

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়

‎বুধবার পরীক্ষা হলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল পরীক্ষার্থীরা

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটির বিষয়ে ৪ শিক্ষককে শোকজ