হোম > অপরাধ > রংপুর

হাতীবান্ধায় ভুট্টা খেতে পড়ে ছিল মাথা বিহীন দেহ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুট্টা খেতে অজ্ঞাত এক যুবকের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টা খেত থেকে মরদেহটি পাওয়া যায়।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী ওই ভুট্টা খেতে ঘাস কাটতে যান। এ সময় তিনি গলা কাটা মরদেহটি দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেয়। মরদেহটির মাথাটি আশপাশে কোথাও পাওয়া যায়নি।

ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে মরদেহটির গলা কাটা, তাই পরিচয় পাওয়া যায়নি। আমরা খোঁজ নিচ্ছি।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের যাওয়ার জন্য রওনা করেছি।

গঙ্গাচড়ায় বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি