হোম > অপরাধ > খুলনা

বাগেরহাট ১১৩৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে এক হাজার ১৩৫ পিচ ইয়াবাসহ মো. জুয়েল শেখ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার রাতে বাগেরহাট সদর উপজেলার মৌজার ডাঙ্গা গ্রামের ধীরেন মল্লিক এর পুকুরের পাশ তাঁকে আটক করে র‍্যাব-৬ খুলনার সদস্যরা। এ সময় আটককৃত ব্যাক্তির ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়। 

সোমবার সকালে র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আটককৃত জুয়েল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতি গ্রামের কুদ্দুস শেখের ছেলে। 

বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ১৩৫ পিচ ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুয়েলকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেন জানান তিনি। 

সুন্দরবন: শুঁটকি মৌসুমে আবার দস্যুর ভয়

ম্যানেজার ফোন না ধরায় চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, খুলনায় মা ও শিশুকল্যাণ কেন্দ্রে ভাঙচুর

খুলনায় চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ

চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

খুলনায় যুবককে গুলি করে ব্যাগ ছিনতাই

গভীর রাতে খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি

ছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা, শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড