হোম > অপরাধ > চট্টগ্রাম

পড়তে না বসায় ছাত্রকে পিটিয়ে হত্যা করেন মাদ্রাসাশিক্ষক: পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পড়তে না বসায় মাদ্রাসাছাত্র আব্দুর রহমান আবিরকে (৭) ডিশ কেব্‌ল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। 

নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, দুই মাস আগে সদর উপজেলার ভুয়াছড়ি রাজশাহী টিলা এলাকার বায়তুল আমান ইসলামীয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে আবিরকে ভর্তি করা হয়। সেখানকার শিক্ষক হাফেজ আমিন হোসাইন গত রোববার দুই দফায় মাদ্রাসাছাত্র আবিরকে পিটিয়ে জখম করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে পালিয় যান অভিযুক্ত শিক্ষক। 

এদিকে ঘটনার দিনই হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। পরে রাত ১২টার দিকে নিহত আবিরের বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন। পরদিন সোমবার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রামের চান্দগাঁওয়ের এক আত্মীয়ের বাসা থেকে হাফেজ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে খাগড়াছড়ি জেলা পুলিশ। 

খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বিশ্বাস বলেন, গ্রেপ্তার শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আদালতে রিমান্ড চাইবে।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা