হোম > অপরাধ > বরিশাল

দৌলতখানে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে আ. কাদের (৩৫), বাহাউদ্দীন (৩০), আলামিন (৩২) ও রাকিব (২৩) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, একই বাড়ির জয়নাল ও আলামিন লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে আলামিনের লোকজন জয়নালের লোকজনের ভোগদখলীয় জমি জোর করে দখল করতে যান। এ সময় জয়নালের স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলে আব্দুল কাদের বাধা দিলে তাঁদের ওপর হামলা করা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

আহত আ. কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘আলামিন গংরা দলবলসহ আমাদের জমি দখল করতে যায়। এতে বাধা দিলে হামলা করে।’ 

এ ব্যাপারে আলামিন বলেন, ‘জয়নাল গংরা তাঁদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে করতে চায়।’ 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সত্ত রঞ্জন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ

জি এম কাদেরের বাড়িতে হামলা: বরিশালে বিক্ষোভ করতে গিয়ে জাপার ৫ নেতা আটক

আগৈলঝাড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, জরিমানা

২০ বছর পর মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু এক্স-রে সেবা

ক্লাস বর্জন করে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ফিরেছে শ্রেণিকক্ষে

‘প্রাথমিক শাখা’ চালুর গুজবে ক্লাস বর্জন করে বিক্ষোভ শিক্ষার্থীদের

যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে বদলির প্রতিবাদে সমাবেশ

বাবুগঞ্জে রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক