হোম > অপরাধ

ছাগলে গাছের পাতা খাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরের সালথায় ছাগলে গাছের পাতা খাওয়ায় মো. মতিউর রহমান মোল্লা তারা (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মতিউর রহমান সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের বড় ছেলে। নিহতের ভাই ওলিয়ার রহমান বলেন, ‘পূর্ববিরোধের জেরে মতিউর রহমান তারাকে নানাভাবে হয়রানি করে আসছিল প্রতিবেশী মো. সজল মোল্লা ও তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে একটি মেহগনি বাগানে ছাগলে গাছের ছাল খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে মতিউরের সঙ্গে সজল ও তার মা তাহমিনা বেগমের। এ সময় সজলের পরিবারের সদস্যরা এসে মতিউরকে মারপিট করেন। মারপিটের একপর্যায়ে মতিউর স্ট্রোক করেন। তাঁকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে সজল মোল্লার সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিউরের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রোববার বিকেলে তাঁর বাড়িতে আনা হয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি স্ট্রোকে মারা গেছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোর গ্যাং: ছোটরা অপরাধে, পেছনে বড়রা

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায়

ওরিয়নের গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

জুয়ায় দিনে ৩০ নতুন সাইট

৬ মাসে ১৭৭৮ হত্যা, বড় কারণ ব্যক্তিগত বিরোধ

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে