হোম > অর্থনীতি > করপোরেট

বিজ্ঞাপনে কর: ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিংয়ের সংজ্ঞা দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় সংশ্লিষ্ট দেশে রেমিট্যান্স আকারে পাঠালে ১৫ শতাংশ কর দিতে হবে। আর এই করহার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

একইভাবে কোনো বিদেশি টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচারের আয় থেকে ২০ শতাংশ কর কর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত বিদেশি প্রতিষ্ঠানের আয়ের অর্থ তাদের দেশে পাঠানোর ক্ষেত্রে অভিন্ন হারে কর কাটতে হবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর নির্দেশ মানতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

যেখানে অনিবাসী প্রতিষ্ঠানের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৬ ধারার আওতায় ব্যাংকগুলো কর্তৃক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ভিন্ন ভিন্ন হারে কর কর্তন করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড তাদের গত ১৭ এপ্রিল চিঠির মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং সেবা সম্পর্কে স্পষ্ট করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ৩০ জুন পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা দেওয়া হলো।

ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং বিষয়ে স্পষ্টীকরণে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার করা হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা ‘ডিজিটাল মার্কেটিং’ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ করহার আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। 

আর কোনো টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলে সেটি ‘অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং’ হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে করহার ২০ শতাংশ প্রযোজ্য হবে।

সেই সঙ্গে বলা হয়েছে, এর আগে এ-সংক্রান্ত বিষয়ে ভিন্ন কোনো ব্যাখ্যা সংবলিত কোনো পত্র জাতীয় রাজস্ব বোর্ড থেকে জারি করা হয়ে থাকলে তা এই পত্র জারির পর থেকে অকার্যকর বলে গণ্য হবে।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা