এসবিএসি ব্যাংক পিএলসি ও এলিটবাজের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসবিএসি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম ও এলিটবাজের ম্যানেজিং ডিরেক্টর মো. আবু তালেব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. শরীফ আল কাশেম, আইসিটি ডিভিশনের প্রধান আবিদ হোসেন, এলিটবাজের সিনিয়র ম্যানেজার (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ সিফাত সালেকিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তির অধীনে এলিটবাজ এসবিএসি ব্যাংককে প্রমোশনাল বাল্ক এসএমএসহ সংশ্লিষ্ট ডিজিটাল সেবা প্রদান করবে।