হোম > অর্থনীতি > করপোরেট

৩য় বারের মতো আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল শক্তি ফাউন্ডেশন

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে আয়োজিত হয়েছে ‘২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এতে এনজিও ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করে অনুষ্ঠানে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য পুরস্কার পেয়েছে ব্যাংক, বিমা, এনজিও ও উৎপাদনসহ মোট ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শক্তি ফাউন্ডেশন ৩ দশকেরও বেশি সময় ধরে দেশের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ক্লাইমেট চেঞ্জ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। সেই সঙ্গে আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিতকরণে ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের ব্যবহারে অগ্রণী ভূমিকা রেখেছে। সম্প্রতি ক্রেডিট রেটিংয়ে শক্তি ফাউন্ডেশন দীর্ঘ মেয়াদে “AA” (Double A, High Safety) এবং স্বল্প মেয়াদে “ST-2” (High Grade) অর্জন করেছে।

শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, ‘৩য় বারের মতো আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে কর্মক্ষেত্রের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসনের প্রতি শক্তি ফাউন্ডেশনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। এ অর্জনে আমরা অত্যন্ত সম্মানিত।’

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

পোশাককর্মীদের জন্য গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের ঋণ বিতরণ

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি

রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদ্‌যাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন