হোম > অর্থনীতি > করপোরেট

‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ নির্বাচিত হয়েছে গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। ছবি: বিজ্ঞপ্তি

দ্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর ‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ নির্বাচিত হয়েছে গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যেসব প্রতিষ্ঠানের উদ্যোগ পরিমাপযোগ্য ও দীর্ঘমেয়াদি অবদান রাখে, তাদের এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশের শহর ও গ্রামের মধ্যকার স্বাস্থ্যসেবা বৈষম্য কমাতে ‘সুখী গ্রাম’ উদ্যোগটি চালু করা হয়। এর মাধ্যমে প্রচলিত স্বাস্থ্যসেবা অবকাঠামোয় সীমিত প্রবেশাধিকার থাকা সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। সুখীর প্রতিষ্ঠাকালীন দর্শন ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’-কে ভিত্তি করে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ মানুষ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা এবং কমিউনিটিভিত্তিক সহায়তা পাচ্ছেন।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‘এই স্বীকৃতি গ্রামীণ বাংলাদেশের প্রতিটি কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং প্রতিটি পরিবারের, যারা সুখী গ্রামের ওপর আস্থা রেখেছেন। মানুষ যেখানেই বসবাস করুক না কেন, মানসম্মত স্বাস্থ্যসেবাকে একটি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। একটি টেকসই ও কমিউনিটি-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা মডেল কেবল সম্ভবই নয় এটি কার্যকরভাবে মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনছে।’

‘সুখী গ্রাম’ কমিউনিটির আস্থা ও সহজলভ্যতাকে কেন্দ্র করে সুখীর বৃহত্তর ডিজিটাল স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে। টেলিহেলথ সেবা, রিমোট হেলথ মনিটরিং ডিভাইস, হেলথস্টোর এবং সুখী সেবা কেন্দ্রের (এসএসকে) মতো টাচপয়েন্টের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে মানুষের বসবাসের স্থানের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া হচ্ছে।

গ্রামীণ হেলথটেকের তথ্য অনুযায়ী, ‘সুখী’ বর্তমানে দেশজুড়ে ৫০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে।

বাংলাদেশে এভিয়েশন মানে ‘একলা চলো’—সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার এমডি

আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন, আন্তর্জাতিক মানের সেবা: আবদুল্লাহ আল মামুন

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা