হোম > অর্থনীতি > করপোরেট

সিলেটে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাইপর্ব শুক্রবার

সিলেটে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের বাছাইপর্ব শুক্রবার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-ষষ্ঠ বর্ষ’-এর সিলেট বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সিলেট শহরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সিলেট বিভাগে চলতি বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে সকাল ৯টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ‘বাংলায় জাগি ভরপুর’-এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।

প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম ১০ জন প্রতিযোগী পাবেন ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা