হোম > অর্থনীতি > করপোরেট

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এয়ারলাইনসটি ক্যাডেট পাইলট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে এবং তাঁদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

বিমান পরিবহন খাতে ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে বিশ্বজুড়ে পাইলট সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পিতভাবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ দেবে। প্রশিক্ষণ শেষে তাঁরা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কমার্শিয়াল পাইলট লাইসেন্স (এফএএ সিপিএল) অর্জন করতে পারবেন এবং সফলভাবে কোর্স সম্পন্ন করলে ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি ফার্স্ট অফিসার হিসেবে যোগদানের সুযোগ পাবেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ-৮-কিউ ৪০০ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। বর্তমানে তাদের বহরে রয়েছে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ। শিগগিরই বহরে আরও চারটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের সঙ্গে সঙ্গে বাড়ছে দক্ষ পাইলটের চাহিদাও।

ক্যাডেট পাইলট প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসিতে নির্দিষ্ট ফলাফল থাকতে হবে। এসএসসিতে ইংরেজিতে জিপিএ-৪সহ ন্যূনতম জিপিএ-৫ এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে অন্তত দুটি বিষয়ে জিপিএ-৫ থাকতে হবে। একইভাবে এইচএসসিতে ইংরেজিতে জিপিএ-৪সহ ন্যূনতম জিপিএ-৫ এবং পদার্থবিজ্ঞান ও গণিতের মধ্যে অন্তত একটি বিষয়ে জিপিএ-৫ থাকতে হবে। ‘ও’ ও ‘এ’ লেভেল শিক্ষার্থীরাও নির্ধারিত গ্রেড অর্জন সাপেক্ষে আবেদন করতে পারবেন।

প্রার্থীদের নির্বাচনপ্রক্রিয়ায় আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), পাইলট অ্যাপটিটিউড টেস্ট, সাইকোমেট্রিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচিত প্রার্থীদের ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে এবং অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ১৬৮ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ১৬৪ সেন্টিমিটার নির্ধারণ করা হয়েছে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে এবং প্রার্থীকে অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়াও ক্যাডেট পাইলট বাছাই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ওয়েবসাইট এই ক্যারিয়ার পেজে ক্যাডেট পাইলট প্রোগ্রামে সরাসরি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল ২০২৬।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে প্রতিষ্ঠানটি সব ধরনের সহায়তা প্রদান করবে এবং দেশের বিমান চলাচল খাতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগোরায় শুরু সপ্তাহব্যাপী ‘মাছের মেলা’, মিলছে বিশেষ মূল্যছাড়

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন আবেদুর রহমান সিকদার

হুন্দাই গাড়ির সার্ভিসে বিশেষ অফার, চলবে ৩১ জুলাই পর্যন্ত

শ্রীমঙ্গলে ওয়ালটন কেব্‌লসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

এশিয়া প্রেস্টিজ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেকট্রো মার্টের নুরুল আফছার

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে