হোম > অর্থনীতি > করপোরেট

ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানির ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ 

চাইনিজ প্রতিষ্ঠান আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেড পাবনার ঈশ্বরদী ইপিজেডে ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। 

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং আইএইচএম কোম্পানির চেয়ারম্যান জু বিনবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের জন্য বার্ষিক ২৬ লাখ ৮৮ হাজারটি ওভেন টপস এবং ১ কোটি ৬ লাখ ৭০ হাজারটি নিট টপস ও প্যান্ট উৎপাদন করবে। আইএইচএম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেড ২ হাজার ৪৫৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম উপস্থিত ছিলেন। 

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

তুর্কি ইফতার-ডিনারের অভিজ্ঞতা দিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘সুলতান’স সোফরা’

ভালোবাসা দিবসে চেরির ‘ডেলিভারিং লাভস’

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল দিন নিমেষেই

নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নভোএয়ারে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, পরিশোধ করা যাবে কিস্তিতে

বাজারে ‘ফ্রেশ কফি’ নিয়ে এসেছে এমজিআই

জনতা ব্যাংকের ঢাকা উত্তর কার্যালয়ে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’ অনুষ্ঠিত

১৮৪ দেশ জয়ী নাজমুন নাহারকে ইউএস-বাংলার বিশেষ সম্মাননা