হোম > অর্থনীতি > করপোরেট

বিটিআরসির সঙ্গে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি দ্বিপক্ষীয় করপোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় বিটিআরসির সব কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেলথ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন।

এ ছাড়া ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন বিটিআরসি মহাপরিচালক (প্রশাসন যুগ্ম-সচিব) মো. মেহেদী-উল-সহিদ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির উপপরিচালক মো. আশরাফুল আলম, জ্যেষ্ঠ সহকারী পরিচালক অরূপ বাড়ই এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট) মো. আমিনুল ইসলাম সুমন, করপোরেট এক্সিকিউটিভ মো. জুনায়েদ হাসান ও রাবেয়া সুলতানা।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

চট্টগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

এশিয়া প্রেস্টিজ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেকট্রো মার্টের নুরুল আফছার

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে

ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক

রাজধানীর মিরপুরে স্বপ্নর নতুন আউটলেট, চলছে আকর্ষণীয় মূল্যছাড়

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন