হোম > অর্থনীতি

বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগীদের ভাতা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীদের যাতায়াত ভাতা দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া প্রতিযোগীরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজেদের বিকাশ অ্যাকাউন্টে যাতায়াত ভাতা পাবেন।

সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল ও ক্যাশলেস এ উদ্যোগ খেলাধুলার আয়োজনকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্যসচিব মোহাম্মদ শফিউল করিম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. আলাউদ্দিন, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, আইন দপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম, আইসিটি দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহনেওয়াজ, জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুজ্জামান।

বেবি পাউডার থেকে ক্যানসার: ৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় জনসন অ্যান্ড জনসন

কৃষিঋণ বিতরণে রেকর্ড গড়ল ব্যাংকগুলো

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মশালা

আগামী সপ্তাহে গ্যাস-সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

মাত্র ৫ হাজার রুপি দিয়ে ৫০ কোটির ব্যবসা গড়লেন পারুল

বান্দরবানে বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

চীনা চিপ নির্মাতা কোম্পানির অভিষেকেই শেয়ারের মূল্য বাড়ল ৪৭০ শতাংশ

সোনার দাম এবার ভরিতে বাড়ল ২২১৬ টাকা

চট্টগ্রামে চায়নিজ ইকোনমিক জোনের নির্মাণকাজের উদ্বোধন আজ, এক লাখ কর্মসংস্থানের আশা