হোম > অর্থনীতি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি হলেন আব্দুল্লাহ আল-মামুন

আজকের পত্রিকা ডেস্ক­

মো. আব্দুল্লাহ আল-মামুন। ছবি: সংগৃহীত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন ব্যাংকার মো. আব্দুল্লাহ আল-মামুন। গত মঙ্গলবার তিনি যোগ দেন।

এর আগে আব্দুল্লাহ আল-মামুন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া আব্দুল্লাহ আল-মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি হিসাববিজ্ঞানে এমবিএ সম্পন্ন করেন। তিনি কানাডার টরন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (সিএসসি) ও সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং (সিএফপি) সম্পন্ন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ ডিগ্রিও অর্জন করেন।

ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে। ১৯৯৮ সালের ৩০ এপ্রিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে করপোরেট প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ডিএমডি ও সিবিও হিসেবে দায়িত্বে ছিলেন।

ব্যাংকটির তিনটি করপোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করে ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া কর্মজীবনে দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে দক্ষতা বাড়িয়েছেন।

সাউথইস্ট ব্যাংক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড চালু

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘সবচেয়ে নিরাপদ’—আসলেই কি

চীনের হাসপাতালের সঙ্গে যমুনা ব্যাংক ও বিআরএইচসির চুক্তি

১৪টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স: কোন কোন বিমান সংস্থা ব্যবহার করে, কতটা নিরাপদ

সকালে কমে সন্ধ্যায় বাড়ল সোনার দাম

বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

ইরানে হামলার বিকল্প ভাবছে ট্রাম্প প্রশাসন, ফের বাড়ল তেলের দাম

দেশের বাজারে আরও কমল সোনার দাম

পরামর্শক কমিটির সভা: তিন মাসে ব্যবসার সব বাধা দূর হবে